দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শনিবার

2023-04-16T11:50:46+00:00
2023-04-16T11:50:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, ১৬ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ১১:৫০ এএম   (ভিজিট : ১৭০)
X


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দুবাইয়ের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরানো ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পোর্ট সাইদ ও হামরিয়াহ ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। দুপুর ২টা ৪২ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত নীতি না মানায় ভবনটিতে আগুন লাগে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিকতর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা করছে।

ভবনটিতে থাকা একটি দোকানের কর্মচারী বলেন, আমরা একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাই। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারিনি, আসলে কী ঘটেছে। পরে দেখি, ধোঁয়া উড়ছে ও জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়ছে ও দুর্ঘটনাকবলিত ভবনটির একাধিক জানালা দিয়ে আগুন বাইরে বেরিয়ে আসছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

-বাবু/এ.এস





  বিষয়:   দুবাই  ভবন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy