১৭ মাইল হেঁটে ৭৯ লাখ টাকার তহবিল জোগাড় ১০৬ বছরের বৃদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যে বয়সে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগে এবং বিশ্রাম খোঁজে, সেই বয়সে হৃদরোগীদের জন্য ১৭ মাইল হেঁটে ৬০ হাজার

2023-04-16T23:51:55+00:00
2023-04-16T23:51:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৭ মাইল হেঁটে ৭৯ লাখ টাকার তহবিল জোগাড় ১০৬ বছরের বৃদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ এপ্রিল, ২০২৩, ১১:৫১ পিএম   (ভিজিট : ১৩৪)
X

যে বয়সে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগে এবং বিশ্রাম খোঁজে, সেই বয়সে হৃদরোগীদের জন্য ১৭ মাইল হেঁটে ৬০ হাজার পাউন্ডের তহবিল গড়েছেন এক শতবর্ষী নারী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৭৮ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা।

জোয়ান উইলেট নামের সেই ব্রিটিশ নারীর বয়স ১০৬ বছর। সংগ্রহের পুরো টাকা ইতোমধ্যে যুক্তরাজ্যের হৃদরোগ চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান ব্রিটিশ হার্ট ফান্ডে দান করেছেন জোয়ান এবং মহৎ এই কাজের জন্য ব্রিটেনের সরকারের বেসামরিক সম্মাননা পয়েন্টস অব লাইটও অর্জন করেছেন।

যুক্তরাজ্যের দৈনিক দ্য মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, এক সময়ের স্কুলশিক্ষক জোয়ান উইলেট ৮০ বছর বয়সে বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন। বাইপাস সার্জারি ও হৃদপিণ্ডের ভাল্ব পরিবর্তন করে সেযাত্রা বেঁচে গিয়েছিলেন তিনি।

সুস্থ হয়ে ওঠার পর থেকেই হৃদরোগীদের জন্য কিছু একটা করার ইচ্ছে ছিল তার মনে। কিন্তু কীভাবে কী করবেন— স্থির করতে পারছিলেন না। তারপর করোনা মহামারির সময় এক টেলিভিশন শোতে জোয়ান দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া শতবর্ষী সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম হেঁটে হেঁটে তহবিল সংগ্রহ করছেন। এই ব্যাপারটি তার মনে ধরে।

করোনা মহামারির সময় যখন ব্রিটেনে মাসের পর মাস লকডাউন ছিল, সে সময় বাড়ি থেকে বেরিয়ে এই তহবিল সংগ্রহ করতেন তিনি। গোটা মহামারির সময় নিয়মিত বাড়ি থেকে বের হয়েছেন জোয়ান এবং এই তহবিল সংগ্রহের জন্য তিনি মোট হেঁটেছেন ১৭ মাইল বা তারও কিছু বেশি পথ।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের শীর্ষ নির্বাহী ডা. শারমেইন গ্রিফিথ জোয়ান সম্পর্কে বলেন, ‘জোয়ান একজন অসাধারণ মানুষ। করোনা মহামারির সেই কঠিন দিনগুলোতে দিনের পর দিন একটু একটু করে যে বিপুল পরিমাণ তহবিল তিনি গড়ে তুলেছেন…. তার এই সংগ্রাম আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। আমার সবাই গর্বিত যে আমাদের প্রধানমন্ত্রী তাকে পয়েন্টস অব লাইট সম্মানায় ভূষিত করেছেন।’

বাবু/মম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy