ডিএমপির অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ রাজধানীর আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, ৩০০ বোতল ফেনসিডিল ও

2023-04-17T10:50:55+00:00
2023-04-17T10:50:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১০:৫০ এএম   (ভিজিট : ১৬৮)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ রাজধানীর আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, ৩০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে শাহ মোয়াজ্জেম হোসেন সাজু, মোঃ সাকিব ও মোঃ রানা।

এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি রমনা থানার আনন্দবাজার এলাকার ক্যাফে আল-মাসুদ হোটেলের সামনে মাদক ব্যবসায়ীরা গাঁজা, ফেনিসিডিলসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল সকাল ১০.৫৫টায় সেখানে অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।


বাবু/এ আর 





  বিষয়:   ডিএমপি  অভিযান 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy