প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২:৩৯ পিএম (ভিজিট : ১৬৩)

X
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকার উত্তরায় এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার ও ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।
সম্প্রতি তাদের মাঝে এ ঈদ উপহার দেওয়া হয়। এর আগে বৃহত্তর সিলেটের শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শামস্ -উল ইসলাম, কার্যকরী সদস্য মহিব উদ্দিন, শামীম আলম কুরেশীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ মার্চ জুম মিটিংয়ে বাংলাদেশ ইউনিটের প্রধান এ এম বদরুদ্দোজাসহ পুরো ইউনিটের প্রায় সকলের উপস্থিতিতে ১ম সভায় এই ইফতার ও দরিদ্রের ঈদ উপহার প্রদানের বিষয়টি কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও বাংলাদেশ ইউনিটের সহযোগিতা করার সিদ্ধান্ত হয় এবং ভবিষ্যতেও বাংলাদেশের সার্বিক উন্নয়নে ও দুস্থদের পাশে থাকার অভিপ্রায় ব্যাক্ত করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা নতুন এ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালসহ ১৩১ সদস্যের এক্সিকিউটিভ কমিটিকে অভিনন্দন জানান ও গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিশনের উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
-বাবু/এ.এস