বাবুল চিশতিসহ তিনজনের ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ

2023-04-18T16:19:04+00:00
2023-04-18T16:19:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাবুল চিশতিসহ তিনজনের ২০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৭৩)
X


অর্থ আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিসহ তিনজনকে ২০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ে বাবুল চিশতিকে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম শামীমকে ৫ লাখ ৬০ হাজার ২০২ টাকা ও সাবেক ইভিপি ও হেড অব আইটি শাহ আজমকে ৫ লাখ ৭৪ হাজার ২৬৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে তাদেরকে এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বাবুল চিশতি ও কে এম শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাদের ফের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অপর আসামি শাহ আজম জামিনে রয়েছে।

উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে বিজনেজ মিটিংয়ের নামে ৯ লাখ ২৪ হাজার ৬৭৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৮ আগস্ট গুলশান থানায় বাবুল চিশতির বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সহিদুর রহমান। তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত ২০২০ সালের ২১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির ১১ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   বাবুল চিশতি  জরিমানা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy