ইয়েমেনে পদদলিত হয়ে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের রাজধানী সানায় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। জাকাতের টাকা নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে

2023-04-20T11:41:20+00:00
2023-04-20T11:41:20+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইয়েমেনে পদদলিত হয়ে নিহত অন্তত ৭৮, আহত শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১:৪১ এএম   (ভিজিট : ১৩৭)
X


ইয়েমেনের রাজধানী সানায় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। জাকাতের টাকা নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

গতকাল বুধবার রাতে বাব-আল-ইয়েমেন এলাকায় একটি স্কুল প্রাঙ্গণে ঘটে যাওয়া দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে বহু মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া জাকাতের টাকা বিতরণ করা হচ্ছিল ওই স্কুলে। জনপ্রতি যে অর্থ দেওয়া হচ্ছিল, তার পরিমাণ ৯ ডলারের মত। আর সেই অর্থ নিতেই এসে এই দুর্ঘটনা ঘটেছে।

ওই এলাকার নিয়ন্ত্রণ ২০১৫ সাল থেকেই হুথি বিদ্রোহীদের হাতে। 
 
ওই ঘটনায় কারা দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়টির এক মুখপাত্র জাকাত বিতরণের অবহেলা ও অনিয়মকে দায়ী করছেন।

সূত্র: বিবিসি

-বাবু/এ.এস





  বিষয়:   ইয়েমেন  ডলার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy