প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১২:৩৩ এএম (ভিজিট : ১৬৩)

X
সৌদি আরবে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ ওমরাহ যাত্রী। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা সবাই পাকিস্তানের নাগরিক।
পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এসব তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার মদিনা থেকে রিয়াদ যাওয়ার সময় আল কাসিম এলাকার কাছে দুর্ঘটনার মুখে পড়েন এই ওমরাহ যাত্রীরা। এতে ৯ জন নিহত এবং আরও পাঁচজন আহত হন।
এর আগে গত মার্চে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২২ ওমরাহ যাত্রী। তাদের মধ্যে আটজন ছিলেন বাংলাদেশি।