৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। দেশটির কারমাডেক দীপপুঞ্জে আজ

2023-04-24T11:46:24+00:00
2023-04-24T11:46:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১১:৪৬ এএম   (ভিজিট : ১২১)
X

নিউজিল্যান্ডে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। দেশটির কারমাডেক দীপপুঞ্জে আজ সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ১ মাত্রার।

এদিকে ভূমিকম্পের প্রভাবে কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy