বুরকিনা ফাসোতে হামলায় নিহত ৬০ বেসামরিক নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে সামরিক বাহিনীর পোশাক পড়া ব্যক্তিদের হামলায় অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক

2023-04-24T13:00:13+00:00
2023-04-24T13:00:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বুরকিনা ফাসোতে হামলায় নিহত ৬০ বেসামরিক নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ১:০০ পিএম   (ভিজিট : ১৩৯)
X

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে সামরিক বাহিনীর পোশাক পড়া ব্যক্তিদের হামলায় অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মালির সীমান্তবর্তী ইয়াতেঙ্গা প্রদেশের করমা গ্রামে এ হামলা চালানো হয়। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় প্রসিকিউটর লামিন কাবোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইয়াতেঙ্গা প্রদেশটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে। তারা এর আগেও এসব অঞ্চলে হামলা চালিয়েছে।

গত মার্চ মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সাল থেকে মালির সীমান্তবর্তী এলাকাগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়ে গেছে। এরপর থেকে সেখানে স্বেচ্ছাসেবক প্রতিরক্ষা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে আসছে।

এর আগে গত ১৫ এপ্রিল ওয়াহিগুইয়ার কাছে একই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও ৩৩ জন আহত হন।

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy