মাদক মামলায় নর্থ সাউথের সেই দুই শিক্ষার্থীর জামিন

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

মদ খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে রাজধানীর রামপুরা থানার মাদকের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই দুই ‍শিক্ষার্থী জামিন পেয়েছেন।

2023-04-25T00:32:41+00:00
2023-04-25T00:32:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক মামলায় নর্থ সাউথের সেই দুই শিক্ষার্থীর জামিন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২:৩২ এএম   (ভিজিট : ১৪১)
X

মদ খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে রাজধানীর রামপুরা থানার মাদকের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেই দুই ‍শিক্ষার্থী জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এদিন এই দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন  মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, গত ২৩ এপ্রিল রাত ৮টায় রামপুরা এলাকায় অতিরিক্ত মদ পান করে তারা একটি মোটরসাইকেল ও একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে সেখান থেকে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। কিন্তু মোটরসাইকেলের চালক তাদের পিছু নেয়। একপর্যায়ে মালিবাগ সিগন্যালে গাড়িটি থামলে লোকজন তাদের আটক করে। পরে ওই গাড়িসহ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর ওই শিক্ষার্থী হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

একপর্যায়ে পুলিশ ও চিকিৎসককে গালাগাল করতে থাকেন। চিকিৎসক যখন তাদের স্টমাক ওয়াশ করতে বলেন তখন শুরু হয় প্রবল মাতলামি। কিছুতেই স্টমাক ওয়াশ করবেন না তারা। এ সময় ঢামেকের জরুরি বিভাগের টিকিটও ছিঁড়ে ফেলেন তারা। তাদের নিয়ে আসা পুলিশ ও আনসারদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একটু পর মাটিতে পড়ে গড়াগড়ি খায় ওই শিক্ষার্থী। এভাবে ৩ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর অবস্থা বেগতিক দেখে ঢামেকের পুলিশ ফাঁড়ির সহ-ইনচার্জ মাসুদ মিয়া শাহবাগ থানা পুলিশকে সংবাদ দেয়। পরে রামপুরা থানার মহিলা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সজল সাহা বাদী হয়ে মামলা করেন।

বাবু/মম





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy