সামরিক ব্যয়ে ইউরোপের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে গত বছর রেকর্ড বেড়েছে সামরিক ব্যয়। আর ইউরোপে ভর করে সামরিক ব্যয়ে ঊর্ধ্বগতি দেখা

2023-04-25T12:43:16+00:00
2023-04-25T12:43:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সামরিক ব্যয়ে ইউরোপের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১২:৪৩ পিএম   (ভিজিট : ১০৯)
X

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে গত বছর রেকর্ড বেড়েছে সামরিক ব্যয়। আর ইউরোপে ভর করে সামরিক ব্যয়ে ঊর্ধ্বগতি দেখা গেছে বিশ্বজুড়ে। তিন দশক আগের স্নায়ুযুদ্ধের পর এবারই ইউরোপে প্রথম এতটা বাড়ল সামরিক ব্যয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রকাশিত নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সিপ্রির প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে বৈশ্বিক সামরিক ব্যয় ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে পৌঁছেছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে। ওই বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর নিজেদের প্রতিরক্ষা জোরদারে গুরুত্ব দেয় ইউরোপের দেশগুলো। ইউরোপে সামরিক ব্যয় গত বছর বেড়েছে ১৩ শতাংশ। সামরিক ব্যয়বৃদ্ধির প্রাথমিক কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হলেও ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই মহাদেশটির অনেক দেশ সামরিক বাজেট বাড়াচ্ছে, করছে নানা পরিকল্পনাও। সিপ্রির সিনিয়র গবেষক ডিয়েগো লোপেস দা সিলভা বলেন, এর মধ্যে বেশ কয়েকটি সরকার এ খাতে খরচ বাড়াতে বহু বছর ধরে পরিকল্পনা করছিল। ফলস্বরূপ, আমরা যুক্তিসংগতভাবে আশা করতে পারি, মধ্য এবং পশ্চিম ইউরোপে সামরিক ব্যয় আসছে বছরগুলোতেও বাড়বে।

২০২২ সালে ইউক্রেনে সামরিক ব্যয় বেড়েছে ৬৪০ শতাংশ। যুক্তরাষ্ট্রের মোট সামরিক ব্যয়ের ২ দশমিক ৩ শতাংশ পেয়েছে ইউক্রেন। সিপ্রি বলছে, রাশিয়ার সামরিক ব্যয় বেড়েছে ৯ দশমিক ২ শতাংশের মতো। বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৯ শতাংশই যুক্তরাষ্ট্রের। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন। দেশটির খরচ বিশ্বের মোট সামরিক খরচের ১৩ শতাংশ। অর্থাৎ বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকের বেশি এ দুটি দেশে হয়। এ খাতে ভারতের ব্যয় বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। ইউরোপের ব্যয় ২০২১ সালের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেছে যুক্তরাজ্য। বিশ্বে সামরিক খাতে বেশি ব্যয় করার তালিকায় যুক্তরাজ্যের অবস্থান এখন ষষ্ঠ। গত বছর গোটা বিশ্বে সামরিক খাতে যত খরচ হয়েছে, তার ৩ দশমিক ১ শতাংশ যুক্তরাজ্যের। এর পরই আছে জার্মানি। বিশ্বে সামরিক খাতে মোট ব্যয়ের আড়াই শতাংশ জার্মানির আর ২ দশমিক ৪ শতাংশ ফ্রান্সের। ইউক্রেনের জন্য দেশগুলোর দেওয়া সহায়তাও এ খরচের আওতাভুক্ত। পোল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেনের মতো ইউরোপের দেশগুলো গত দশকে সামরিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে সবচেয়ে বেশি। অত্যাধুনিক ও দামি অস্ত্র কেনার কারণে ফিনল্যান্ডেও গত বছর সামরিক ব্যয় বেড়েছে। গত বছর দেশটি ৬৪টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কিনেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক ব্যয় বাড়িয়েছে সৌদি আরব। গত বছর দেশটিতে ব্যয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। এর মধ্য দিয়ে সামরিক ব্যয়ে পঞ্চম স্থান দখল করেছে সৌদি। আর কাতারের সামরিক ব্যয় বেড়েছে ২৭ শতাংশ।

এশিয়ার মধ্যে জাপানের প্রতিরক্ষা ব্যয় ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন ডলারে। এ ছাড়া দক্ষিণ কোরিয়া এ খাতে ব্যয় করেছে ৪৬ দশমিক ৪ বিলিয়ন ডলার।

বাবু/পিকু





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy