রামেবির নতুন আচার্যকে উপাচার্যের অভিনন্দন

রাজশাহী ব্যুরো

শিক্ষা

দেশের ২২তম রাষ্ট্রপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) আচার্য মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

2023-04-26T17:06:49+00:00
2023-04-26T17:06:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামেবির নতুন আচার্যকে উপাচার্যের অভিনন্দন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৫:০৬ পিএম   (ভিজিট : ২৩৯)
X

দেশের ২২তম রাষ্ট্রপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) আচার্য মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

এ সময় উপাচার্য বলেন, নতুন রাষ্ট্রপতি একাধারে আইনজীবী, সাংবাদিক, বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আমরা বিশ্বাস করি তার কর্ম অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে দেশের ক্রমবর্ধমান উন্নয়নযাত্রা আরও ত্বরান্বিত হবে। সর্বোচ্চ ব্যক্তি হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক চলমান উন্নয়ন কার্যক্রমে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অনবদ্য প্রত্যয়ে নতুন রার্ষ্ট্রপতির দিকনির্দেশনায় আগামীতে বাংলাদেশ আরও সফলতা অর্জন করবে।

তিনি আরও বলেন, নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন এর বিচক্ষণ দিক নির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেডিকেল উচ্চশিক্ষা, গবেষণা আরো উন্নতি ও প্রসার লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রামেবির উপাচার্য। এছাড়াও তিনি নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

বাবু/জেএম




  বিষয়:   রামেবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy