একই দিনে পুতিনের দুই মিত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ও দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার দুই সদস্য একই দিনে মারা গেছেন।

2023-04-26T23:15:55+00:00
2023-04-26T23:15:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একই দিনে পুতিনের দুই মিত্রের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ১১:১৫ পিএম   (ভিজিট : ১২৭)
X

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র ও দেশটির জাতীয় সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমার দুই সদস্য একই দিনে মারা গেছেন। রোববার তারা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে স্টেট ডুমার ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করে আসা ৭৭ বছর বয়সী নিকোলাই বোর্টসভ ও ৫৭ বছর বয়সী জাশারবেক উজদেনভ একই দিনে মারা গেছেন।

উজদেনভ গুরুতর এবং দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগার পর রোববার মারা গেছেন। একই দিনে বোর্টসভ লিপেটস্ক অঞ্চলে তার বাড়িতে মারা যান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেন রুশ সৈন্যদের সামরিক অভিযান শুরুর পর দেশটির কয়েকজন বিশিষ্ট নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়। যাদের মৃত্যুর কারণ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। এমনকি রুশ কর্তৃপক্ষও বিশিষ্ট নাগরিকদের মৃত্যুর কারণ ব্যাখ্যা করেনি।

এর মাঝেই রুশ সংসদের ওই দুই সদস্যের মৃত্যুর খবর এলো। এর আগে ইউক্রেন আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন নিকোলাই বোর্টসভ। তিনি রাশিয়ার অন্যতম ধনী সরকারি কর্মকর্তা ছিলেন; যার সম্পদের পরিমাণ আনুমানিক সাড়ে ৫০০ মিলিয়ন ডলার বলে নিউজউইকের প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২১ সালে মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের রাশিয়ার শীর্ষ ১০০ ধনী সরকারি কর্মকর্তার তালিকাতেও ছিলেন নিকোলাই।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে ২০১৯ সালে ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে বলা হয়, রাশিয়ার এই ধনকুবের এমপি গোপনে ব্রিটেনে বসবাসের অধিকারও পেয়েছিলেন। তবে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার খবরকে বরাবরই অস্বীকার করেছিলেন। একই সঙ্গে এটি সত্য নয় বলেও জানিয়েছিলেন তিনি।

অন্যদিকে, জাশারবেক উজদেনভ বাস্তুসংস্থান, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কিত রাশিয়ার সংসদীয় কমিটির সদস্য ছিলেন। বোর্টসভের মতো তিনিও যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞার আওতায় আসেন।

দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার প্রধান ভ্লাদিমির ভাসিলিভ জাশারবেকের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘মৃত্যু আমাদের কাছ থেকে আরেকজন কমরেডকে ছিনিয়ে নিয়েছে।’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে গান গাওয়া রাশিয়ার একজন শিল্পী গত মাসে নদী পার হওয়ার সময় বরফের মধ্যে পড়ে মারা যান বলে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে। এই সংগীত শিল্পী প্রায়ই তার গানে পুতিনের সমালোচনা করতেন এবং রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভের সময় তার সংগীত ব্যবহার করা হতো।

বাবু/মম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy