আকাশে বাধার মুখে ৩ রুশ সামরিক বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বাল্টিক সাগরে বাধার মুখে পড়েছে তিনটি রুশ সামরিক বিমান। মূলত বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এই বিমানগুলোকে বাধা

2023-04-27T08:25:23+00:00
2023-04-27T08:25:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আকাশে বাধার মুখে ৩ রুশ সামরিক বিমান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৮:২৫ এএম   (ভিজিট : ১৩২)
X

বাল্টিক সাগরে বাধার মুখে পড়েছে তিনটি রুশ সামরিক বিমান। মূলত বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এই বিমানগুলোকে বাধা দেওয়া হয়। জার্মানির বিমান বাহিনীর বরাত দিয়ে বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সপন্ডার সিগন্যাল ছাড়াই উড়ে যাওয়া তিনটি রাশিয়ান সামরিক বিমানকে বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় বাধা দেওয়া হয়েছে বলে বুধবার জার্মানির লুফৎওয়াফে জানিয়েছে।

জার্মান বিমান বাহিনী টুইটারে জানিয়েছে, দু’টি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন আইএল-২০ বিমান শনাক্ত করতে ইউরোফাইটার জেট পাঠিয়েছে জার্মানি ও ব্রিটেন। এছাড়া মাঝ-আকাশে উড্ডয়নরত অবস্থায় রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে জার্মান বিমান বাহিনী।


বাবু/এ আর 




  বিষয়:   বাল্টিক সাগর  বিমান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy