রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৯

বুলেটিন নিউজ ডেস্ক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন

2023-04-27T12:36:09+00:00
2023-04-27T12:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৯
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৫৪)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩১টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ১০৬৪ পিস ইয়াবা, ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪২.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন ও ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   অভিযান  গ্রেপ্তার 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy