হঠাৎ অসুস্থ এরদোয়ান, বন্ধ নির্বাচনী প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার অসুস্থতার কারণে একটি টিভি সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ

2023-04-27T14:56:01+00:00
2023-04-27T14:56:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হঠাৎ অসুস্থ এরদোয়ান, বন্ধ নির্বাচনী প্রচারণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X


হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার অসুস্থতার কারণে একটি টিভি সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ না করেই চলে যান তিনি।

গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে এরদোয়ান হলেও অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় হঠাৎ করে বিজ্ঞাপনে চলে যায় টিভি চ্যানেলটি। এর ১৫ মিনিট পর প্রেসিডেন্ট এরদোয়ান টিভির পর্দায় ফিরে আসেন এবং তার অসুস্থতার জন্য দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তার অসুস্থতার ফলে বুধবার (২৬ এপ্রিল) একাধিক নির্বাচনী প্রচারণা ও সভা-সমাবেশে অংশ নেয়ার কথা থাকলেও তা বাতিল করেন তিনি। এমনকি বৃহস্পতিবারের (২৭ এপ্রিল) নির্ধারিত সভা-সমাবেশও স্থগিত করা হয়েছে।

পরে এক টুইটার বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট জানান, ‘চিকিৎসকের পরামর্শে বুধবার সারাদিন বিশ্রাম নেবেন এবং বৃহস্পতিবার আবারও নিজের স্বাভাবিক কাজকর্ম শুরু করবেন।’

নির্বাচন উপলক্ষে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ৬৯ বছর বয়সী এরদোয়ান। প্রতিদিন অসংখ্য সভা ও সমাবেশে অংশ নিচ্ছেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy