রাষ্ট্রপতির মনোনীত রামেবিতে নতুন সিন্ডিকেট সদস্য

রাজশাহী ব্যুরো

শিক্ষা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির

2023-04-27T17:12:58+00:00
2023-04-27T17:12:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতির মনোনীত রামেবিতে নতুন সিন্ডিকেট সদস্য
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৮৭)
X

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে  উপ-সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই বছরে জন্য ১০ জনকে ঐ দুই পদে অনুমোদন দেওয়া হয়।

এদের মধ্যে ৪ জন সিন্ডিকেট সদস্য ও ৬ জন একাডেমিক কাউন্সিলের সদস্য রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর  ২০(১)জ, ২০(১)ণ, ২০(১)চ ও ২২(১)জ ধারা মোতাবেক তাদরে দুই বছরের জন্য এই পদে নিযুক্ত করা হলো।

নতুন সিন্ডিকেট সদস্যরা হলেন,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচর্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ল্যাব কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. স ম  মাহবুবুল আলম, ইসলামি ব্যাংক মেডিকলে কলেজ রাজশাহীর অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ।

নতুন একাডেমিক কাউন্সিল সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন ডা. এ বি এম আব্দুল্লাহ, অকুপেশনাল এন্ড এনভায়রমেন্টাল হেলথ এর অধ্যাপক ডা. এস কে আখতার আহমেদ, অধ্যক্ষ নীলফামারী, নওগাঁ, রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ।

এদিকে নতুন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও রামেবির চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়েছেন রামেবির উপাচার্য  অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। পাশাপাশি নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

বাবু/জেএম




  বিষয়:   রামেবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy