আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার থেকে সরে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত

2023-04-28T07:40:29+00:00
2023-04-28T07:40:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আন্তর্জাতিক লেনদেনে ডলারের ব্যবহার থেকে সরে যাচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৭:৪০ এএম   (ভিজিট : ১১৩)
X

আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে চীন ধীরে ধীরে ডলারের চেয়ে ইউয়ান ব্যবহার করছে বেশি। স্টেইট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে চীন আন্তঃসীমান্ত লেনদেনে ৪৩৪.৫ বিলিয়ন ইউয়ান ব্যবহার করেছিল। কিন্তু মার্চ মাসে তা রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫৪৯.৯ বিলিয়ন ইউয়ানে

রয়টার্স বলছে, শতকরা ৪৮.৪ ভাগ আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইউয়ান ব্যবহার করা হচ্ছে। তা থেকে পরিষ্কার হচ্ছে যে- চীন ধীরে ধীরে ডলারের ব্যবহার থেকে দূরে সরে আসছে এবং যতদূর সম্ভব ইউয়ানের ব্যবহার বাড়াচ্ছে।

ফেব্রুয়ারি মাসে চীন আন্তর্জাতিক নিকাশের ক্ষেত্রে শতকরা ৪৮.৬ ভাগ ডলার ব্যবহার করেছে। মার্চ মাসে এর পরিমাণ কমে দাঁড়ায় ৪৬.৭ ভাগ। যদিও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে চীন এখনো ইউয়ানের ব্যবহার তুলনামূলক কম করছে তবে দিন দিন তা বাড়ছে।


বাবু/এ আর 




  বিষয়:   ডলার  চীন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy