প্রতিশ্রুত প্রায় সব ধরনের সমরাস্ত্র পেয়েছে ইউক্রেন: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, প্রতিশ্রুত প্রায় সব ধরনের সমরাস্ত্র পেয়েছে ইউক্রেন। এর মধ্যে

2023-04-28T07:54:44+00:00
2023-04-28T07:54:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রতিশ্রুত প্রায় সব ধরনের সমরাস্ত্র পেয়েছে ইউক্রেন: ন্যাটো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৭:৫৪ এএম   (ভিজিট : ১০৬)
X

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন,  প্রতিশ্রুত প্রায় সব ধরনের সমরাস্ত্র পেয়েছে ইউক্রেন। এর মধ্যে ৯৮ শতাংশেরও বেশি সাঁজোয়া যান পেয়েছে দেশটি। তিনি বলেন, ন্যাটো জোট এবং মিত্ররা এ পর্যন্ত ইউক্রেনকে ১৫৫০টি সাঁজোয়া যান এবং ২৩০টি ট্যাংক দিয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।

ন্যাটোপ্রধান বলেন, যুদ্ধ শুরু করার পর থেকে ন্যাটো জোট এ পর্যন্ত যে  সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার শতকরা ৯৮ ভাগ দেয়া হয়েছে। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হাভিয়ার বেতেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এসব তথ্য জানান স্টলটেনবার্গ। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন কন্টাক্ট গ্রুপ এবং অন্য অংশীদারেরা ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ থেকে শুরু করে নজিরবিহীন সমর্থন দিয়েছে। 

ন্যাটো প্রধান আরও বলেন, আমরা এ পর্যন্ত ইউক্রেনের নয়টি নতুন সাঁজোয়া ব্রিগেডকে প্রশিক্ষণ দিয়েছি। রাশিয়ার কাছ থেকে দখল করা ভূমি পুনরুদ্ধারে এই প্রশিক্ষণ ইউক্রেনকে শক্ত অবস্থানে রাখবে।


বাবু/এ আর 




  বিষয়:   ইউক্রেন  ন্যাটো 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy