পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় শুরু

2023-04-28T08:16:39+00:00
2023-04-28T08:23:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৮:১৬ এএম  আপডেট: ২৮.০৪.২০২৩ ৮:২৩ এএম  (ভিজিট : ১২৬)
X

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় শুরু হয়। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড়বৃষ্টির মাঝে বজ্রপাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের। এছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুইজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছেন।

এছাড়াও বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে। এদিকে বজ্রপাতে পরপর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।


বাবু/এ আর  




  বিষয়:   কালবৈশাখী ঝড় 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy