সুদান থেকে ভারতে ফিরলেন আরও ৭৫৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে ভারতে ফিরেছেন আরও ৭৫৪ জন। সব মিলিয়ে সুদানে আটকে থাকা ১৩৬০ ভারতীয় দেশে

2023-04-29T08:42:55+00:00
2023-04-29T08:42:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুদান থেকে ভারতে ফিরলেন আরও ৭৫৪ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৮:৪২ এএম   (ভিজিট : ১১৫)
X

আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ সুদান থেকে ভারতে ফিরেছেন আরও ৭৫৪ জন। সব মিলিয়ে সুদানে আটকে থাকা ১৩৬০ ভারতীয় দেশে ফিরেছেন। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে সংঘর্ষে জড়িত দুপক্ষ। যদিও আগের মতোই এই ঘোষণার পরেও বিভিন্ন জায়গায় গোলাগুলি চলেছে। 

এর আগে দু’পক্ষের যে সংঘর্ষ বিরতির ঘোষণা হয়েছিল সেটা খুব একটা ফলপ্রসূ হয়েছিল না। তবে এবার প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) পক্ষ থেকেও যুদ্ধবিরতির প্রসঙ্গ ওঠায় সার্বিকভাবে তা ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে ৭৫৪ জনকে দেশে ফেরানো হয়েছে তাদের আগেই সুদান থেকে বের করা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, ৭৫৪ জনের মধ্যে ৩৯২ জন নয়াদিল্লি পৌঁছেছেন, বাকি ৩৬২ জন পৌঁছেছেন বেঙ্গালুরুতে। সব মিলিয়ে সুদানে আটকে থাকা ১৩৬০ জন দেশে ফিরেছেন।


বাবু/এ আর 




  বিষয়:   সুদান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy