যুদ্ধবিরতি কার্যকর হলে আলোচনায় বসতে রাজি হেমেদতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বোমাবর্ষণ বন্ধ না হলে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন সুদানের আধাসামরিক বাহিনীর নেতৃত্বে থাকা জেনারেল হামদান দাগালো হেমেদতি।

2023-04-29T10:10:20+00:00
2023-04-29T10:10:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুদ্ধবিরতি কার্যকর হলে আলোচনায় বসতে রাজি হেমেদতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:১০ এএম   (ভিজিট : ১২২)
X

বোমাবর্ষণ বন্ধ না হলে কোনো আলোচনা নয় বলে জানিয়েছেন সুদানের আধাসামরিক বাহিনীর নেতৃত্বে থাকা জেনারেল হামদান দাগালো হেমেদতি। বিবিসিকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে হেমেদতি অভিযোগ করেছেন, নতুন করে তিনদিনের যুদ্ধবিরতি শুরু হলেও তার সেনাদের ওপর বোমা বর্ষণ চলছে।

তিনি বলেন, সুদানকে তারা ধ্বংস করতে চান না। চলমান সহিংসতার জন্য সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানকে দায়ী করেন তিনি। হেমেদতি বলেন, আলোচনায় বসতে তিনি রাজি। তবে যুদ্ধবিরতি কার্যকর হতে হবে।

শত্র“তা বন্ধ করলেই কেবল আলোচনা হতে পারে। প্রায় দু’সপ্তাহ ধরে সেনাবাহিনীর সাথে হেমেদতির নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের লড়াই চলছে। এতে নিহত হয়েছেন কয়েকশ মানুষ।


বাবু/এ আর 




  বিষয়:   হেমেদতি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy