প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:৪৯ এএম আপডেট: ২৯.০৪.২০২৩ ১০:৫০ এএম (ভিজিট : ১৫৫)

X
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৫৪ পিস ইয়াবা, ২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৫ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৬ বোতল ফেন্সিডিল ও ১৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩ টি মামলা রুজু হয়েছে।
বাবু/এ আর