ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি

2023-04-29T11:10:53+00:00
2023-04-29T11:10:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১১:১০ এএম   (ভিজিট : ১৩০)
X


চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে এই ইউনিটের সাধারণ জ্ঞান অংশ দিয়ে শুরু হয়েছে এ পরীক্ষা। এরপর অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টা পরীক্ষা শেষ হবে।

এই ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৯৬ জন শিক্ষার্থীর এ পরীক্ষায় বসার কথা রয়েছে। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৫৪ জন।

অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও এই ইউনিটের পরীক্ষা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

এ ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে ৪টি ইউনিটে প্রায় ৩ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

'চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তিপ্লল্লল পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

-বাবু/এ.এস





  বিষয়:   শিক্ষা  ভর্তি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy