প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর শাস্তি : দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কেউ গুজব ছড়ালে

2023-04-29T22:02:13+00:00
2023-04-29T22:02:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর শাস্তি : দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০:০২ পিএম   (ভিজিট : ১৩৪)
X

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কেউ গুজব ছড়ালে ধরা পড়লেই কঠোর শাস্তি দেওয়া হবে।’

আজ শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। এ নির্বাচনে আর অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

ওই সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ ইসলাম জ্যাকব। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরীসহ অনেকে।


বাবু/মম





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy