ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, একজন মার্কিন সেনাও ইরাকে থাকতে পারে না। তেহরানে শনিবার ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে

2023-04-30T09:50:04+00:00
2023-04-30T09:50:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৯:৫০ এএম   (ভিজিট : ১৪৪)
X

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, একজন মার্কিন সেনাও ইরাকে থাকতে পারে না। তেহরানে শনিবার ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন ইরানের ওই সর্বোচ্চ নেতা। খবর আনাদোলুর। গত বছরের অক্টোবরে নির্বাচিত হওয়ার পর ইরাকি প্রোসডেন্ট আব্দুল লতিফ রাশিদের এটাই প্রথম ইরান সফর।

আয়াতুল্লাহ খামেনি বলেন, যুক্তরাষ্ট্র কখনও কারও বন্ধু হতে পারে না। মার্কিন সেনাদের দ্রুত ইরাক থেকে বের করে দিতে বলেন তিনি। এ সময় তিনি ইরাকের প্রেসিডেন্টকে বলেন, আমরা 'ভয়ঙ্কর শত্রু' থেকে এখন পরস্পরের আন্তরাঙ্গ বন্ধু হতে চাই। ইরাক-ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চাই।

এর আগে শনিবার সকালে ইরাকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ইরান এ অঞ্চলে বিদেশি সেনাদের আনাগোনা পছন্দ করে না। আঞ্চলীক নিরাপত্তা জোরদার করতে ইরাকের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করার চুক্তি করেছে ইরান।  

রাইসি বলেন, আমরা আমাদের নিজেদের স্বার্থে আমাদের মধ্যে সহযোগিতার হাত আরও সম্প্রসারিত করছি। মার্কিনিরা তাদের নিজেদের স্বার্থ ছাড়া ান্য কিছুই বোঝে না। তাই তাদেরকে আর এ অঞ্চলে দেখতে চাই না।

বাবু/এ আর 





  বিষয়:   ইরাক  মার্কিন সেনা  খামেনি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy