দুই মাসের মধ্যে তৃতীয় ব্যাংকের পতন দেখল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এ নিয়ে দুই মাসের মধ্যে দেশটির তিনটি ব্যাংক দেউলিয়া হলো। ফলে

2023-05-01T23:59:18+00:00
2023-05-01T23:59:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই মাসের মধ্যে তৃতীয় ব্যাংকের পতন দেখল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১১:৫৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। এ নিয়ে দুই মাসের মধ্যে দেশটির তিনটি ব্যাংক দেউলিয়া হলো। ফলে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বাড়ল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিপাকে পড়া ফার্স্ট রিপাবলিক ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষায় গতকাল রোববার এ ব্যাংকের সব সম্পদের নিয়ন্ত্রণ নেয় নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এরপর আজ সোমবার এফডিআইসির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজ ব্যাংকটি কিনে নেয়। এর মাধ্যমে ব্যাংকটির গ্রাহকদের আমানত সুরক্ষিত হবে বলে দাবি জেপি মরগানের।

চুক্তি অনুযায়ী, ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলারের ঋণ, ৩০ বিলিয়ন ডলারের সিকিউরিটিজ এবং ৯২ বিলিয়ন ডলারের আমানত অধিগ্রহণ করবে জেপি মরগান। আর ঋণের দায় নিতে গিয়ে জেপি মরগানের যে আর্থিক ক্ষতি হবে, তার অংশীদার হবে এফডিআইসি। সে জন্য এফডিআইসির ইনস্যুরেন্স ফান্ড থেকে খরচ হবে ১৩ বিলিয়ন ডলার।

জেপি মরগান চেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি ডিমন বলেন, সরকারের আমন্ত্রণ পেয়েই তারা অন্যান্য ব্যাংকের সঙ্গে নিলামে অংশ নিয়ে ফার্স্ট রিপাবলিক কেনেন। এই অধিগ্রহণের ফলে ব্যাংকটির উপকার হবে এবং কোম্পানির বর্তমান ব্যবসা টিকিয়ে রাখা যাবে।

বিবিসি বলছে, গত মাস থেকেই চাপের মুখে ছিল ফার্স্ট রিপাবলিক। গ্রাহকরা আতঙ্কিত হয়ে শুধু মার্চেই ১০০ বিলিয়ন ডলার তুলে নিয়েছে—গত সপ্তাহে ব্যাংকটি এমন তথ্য প্রকাশ করলে এই চাপ আরও বাড়ে। এরপরও ব্যাংকটি রক্ষায় বেশকিছু উদ্যোগও নেওয়া হয়। তা সত্ত্বেও ব্যাংকটির পতন ঠেকানো সম্ভব হয়নি।

গত মার্চে তিন দিনের ব্যবধানে প্রথমে সিলিকন ভ্যালি ব্যাংক ও পরে সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল।

বাবু/মম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy