সুদান ছেড়ে পালাতে পারে ৮ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান সংঘাতের মধ্যে আট লাখের বেশি মানুষ সুদান ছেড়ে পালাতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এর

2023-05-02T10:54:25+00:00
2023-05-02T10:56:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউএনএইচসিআর
সুদান ছেড়ে পালাতে পারে ৮ লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১০:৫৪ এএম  আপডেট: ০২.০৫.২০২৩ ১০:৫৬ এএম  (ভিজিট : ১২৯)
X

চলমান সংঘাতের মধ্যে আট লাখের বেশি মানুষ সুদান ছেড়ে পালাতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। এর মধ্যে দেশটিতে অস্থায়ীভাবে বসবাসকারী হাজার হাজার শরণার্থীও রয়েছে।


সুইজারল্যান্ডের জেনেভায় শরণার্থীবিষয়ক ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজউ বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ লাখ ১৫ হাজার মানুষ সাত প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে। এরই মধ্যে ৭৫ হাজার মানুষ সুদান ছেড়েছে।


রাউফ মাজউর হিসাবে, এর মধ্যে সুদানি রয়েছে ৫ লাখ ৮০ হাজার। বাকিরা অন্য দেশের, যারা নিরাপত্তার জন্য এ দেশে বসতি স্থাপন করেছিল।


ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি টুইট বার্তায় জানান, আমরা আশা করব, এমন ঘটনা না ঘটুক। তবে যদি সহিংসতা বন্ধ না হয়, তাহলে আরও বেশি মানুষ নিরাপত্তার জন্য সুদান থেকে পালাতে বাধ্য হবে।

আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ে দেশটিতে এরই মধ্যে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।


সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ তিন সপ্তাহ ধরে চলছে। এই লড়াইয়ে রাজধানী খার্তুম ও আশপাশের আবাসিক এলাকাগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে হাসপাতাল ও অন্যান্য পরিষেবা। এ সংঘর্ষে শতাধিক নিহত ও হাজার হাজার আহত হয়েছে।


লাখ লাখ সুদানি এ সংঘর্ষ থেকে পালাতে চাইলেও প্রয়োজনীয় অর্থ না থাকায় পালাতে পারছে না। যার ফলে তারা নিজ বাড়িতে আশ্রয় নিয়েছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy