জাবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

স্নাতকে রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর

2023-05-02T11:42:32+00:00
2023-05-02T11:42:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১:৪২ এএম   (ভিজিট : ১৩৬)
X

স্নাতকে রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন।


মঙ্গলবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয়ের প্রধান আহমেদ সুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।


এর আগে গত রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীর প্রাথমিকভাবে মনোনীত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।


স্বর্ণপদক পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী হলেন- কলা ও মানবিকী অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমি আক্তার (সিজিপিএ ৩.৮), গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (সিজিপিএ ৩.৯১), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (সিজিপিএ ৩.৯৬)।


এছাড়াও জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩.৯৫), ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩.৯৩), আইন অনুষদ থেকে আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩.৮১)।


বাবু/জেএম 






  বিষয়:   জাবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy