গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবাহিনী। মঙ্গলবার (২ মে) রাতে ইসরায়েলি বিমান হামলার

2023-05-03T07:27:44+00:00
2023-05-03T07:27:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৭:২৭ এএম   (ভিজিট : ১৫৪)
X

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবাহিনী। মঙ্গলবার (২ মে) রাতে ইসরায়েলি বিমান হামলার প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন গাজাবাসী।


ইসরায়েলি কারাগারে খাদের আদনান নামের এক বন্দির মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। 


আদনানের মৃত্যুর প্রতিবাদে প্রথমে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ে গাজার সশস্ত্র সংগঠন হামাস। এরপরই গাজার অন্তত দু’টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।


আদনানের মৃত্যুর ব্যাপারে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তাকে অচেতন অবস্থায় নিজ সেলে পাওয়া যায়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাঁচানোর চেষ্টা করা হলেও মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে মৃত ঘোষণা করা হয়।


আদনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে শাস্তি দাবি করেন।


ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকা থেকে অন্তত ২৬টি রকেট ছোঁড়া হয়েছে। এরমধ্যে দু’টি গিয়ে পড়ে দক্ষিণের শহর সেরতে। রকেটের হামলায় শহরটিতে অন্তত তিনজন আহত হন। সশস্ত্র দল হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপ উভয়েই এ রকেট হামলা চালানোর দাবি জানিয়েছে।


এরআগে মঙ্গলবার দিনে বেলায় গাজার বিভিন্ন জায়গায় কামান হামলা চালায় ইসরায়েল। এরপর রাতের বেলা ঘটে বিমান হামলার ঘটনা।


সূত্র: আল জাজিরা


বাবু/জেএম 






  বিষয়:   বিমান হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy