জাতির পিতার সমাধিসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.শাহ্ আলিমুজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে

2023-05-03T16:12:27+00:00
2023-05-03T16:12:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জাতির পিতার সমাধিসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৪:১২ পিএম   (ভিজিট : ১৭৩)
X


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য  অধ্যাপক ড.শাহ্ আলিমুজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। পরে সবাইকে নিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা শেষে তার পূর্বপুরুষদের ভিটে মাটি পরিদর্শন করেন তিনি। পরে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন বুটেক্স ভিসি।

ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এক মতবিনিময় সভায় অংশ নেন বুটেক্সের উপাচার্য। অধিভুক্ত কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং অন্যান্য সমস্যার সাধ্যমত সমাধানের আশ্বাস দেন তিনি।

-বাবু/এ.এস





  বিষয়:   শ্রদ্ধা  নিবেদন 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy