গর্ভে থাকা শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার

সিএনএন

আন্তর্জাতিক

অবাক করা বিষয় হলো, যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের একটি দল এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন। শিশুটির এখনো জন্ম হয়নি, মায়ের

2023-05-05T18:11:50+00:00
2023-05-05T18:15:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চিকিৎসাজগতে যুগান্তকারী ঘটনা
গর্ভে থাকা শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার
সিএনএন
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৬:১১ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৩ ৬:১৫ পিএম  (ভিজিট : ১৬৫)
X

অবাক করা বিষয় হলো, যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের একটি দল এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন। শিশুটির এখনো জন্ম হয়নি, মায়ের গর্ভে রয়েছে। এই অস্ত্রোপচারকে চিকিৎসাজগতে যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির মস্তিষ্কে রক্তনালিতে অস্বাভাবিকতা ছিল। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘ভেনাস অব গ্যালেন ম্যালফরমেশন’। এমন অস্বাভাবিকতা সচরাচর দেখা যায় না। তাই জন্মের আগেই শিশুটির মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জটিল এ অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়া দুটি হাসপাতালে সম্পন্ন হয়েছে। হাসপাতাল দুটি হলো যুক্তরাষ্ট্রের বোস্টনের ব্রিগহাম অ্যান্ড ওমেন্স হসপিটাল এবং বোস্টন চিলড্রেনস হসপিটাল।

বোস্টন চিলড্রেনস হসপিটালের রেডিওলজিস্ট ড্যারেন অরবাচ বলেন, মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে শিশুটির জন্ম নেওয়ার ঝুঁকি ছিল। এ ছাড়া শিশুটি জন্মের পরপরই জটিল হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারত। তাই জন্মের আগেই শিশুটির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

ড্যারেন অরবাচ আরও বলেন, এ অবস্থায় ৫০ থেকে ৬০ শতাংশ শিশু খুব দ্রুত ভয়াবহ অসুস্থ হয়ে পড়ে। মৃত্যুর ঝুঁকি দেখা যায় ৪০ শতাংশ শিশুর। বেঁচে থাকলেও গুরুতর স্নায়বিক সমস্যা নিয়ে জীবন কাটাতে হয়। এই শিশুকে এসব সমস্যা থেকে মুক্তি দিতে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

রোবোটিক নিডল ব্যবহার করে নারীর গর্ভাশয়ে শুক্রাণু প্রবেশের মাধ্যমে জন্ম হয়েছে দুই শিশুর
চিকিৎসকেরা বলেন, গর্ভে শিশুটি অস্বাভাবিকভাবে বেড়ে উঠছিল। আলট্রাসনোগ্রাম করে চিকিৎসকেরা নিশ্চিত হন, শিশুটির রক্তনালিতে সমস্যা রয়েছে। মাতৃগর্ভে ৩৪ সপ্তাহ থাকা অবস্থায় শিশুটির অস্ত্রোপচার করা হয়।





  বিষয়:   শিশু  মস্তিষ্ক  অস্ত্রোপচার 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy