করোনার জরুরি অবস্থা তুলে নিল ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কোভিড-১৯ বৈশ্বিক মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য

2023-05-05T20:53:50+00:00
2023-05-05T20:53:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
করোনার জরুরি অবস্থা তুলে নিল ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮:৫৩ পিএম   (ভিজিট : ১৬৪)
X

কোভিড-১৯ বৈশ্বিক মহামারিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তা তুলে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় তিন বছর পর এই ঘোষণা দেওয়া হলো। মহামারি শেষ হওয়ার জন্য এটি একটি বড় পদক্ষেপ বলছে সংস্থাটি।

আজ শুক্রবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থার থেকে এ তথ্য জানানো হয় বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘কোভিড-১৯ মাহমারি যদিও একসময় অনির্দিষ্টকালের জন্য বিশ্বব্যাপী সবকিছু বন্ধ করে দিতে বাধ্য করেছিল, কিন্তু এটি এখন আর বৈশ্বিক জরুরি বিষয়ের আওতায় পড়ছে না।’

তবে সতর্ক করে দিয়ে সংস্থাটি বলছে, ‘বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেয়া হলেও মহামারি এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি; বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে এখনও করোনার ঢেউ দেখা যাচ্ছে। সেখানে এখনও প্রতি সপ্তাহে সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমি অত্যন্ত আশাবাদী হয়ে কোভিড-১৯ মহামারির বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করছি।’সেইসঙ্গে পরিস্থিতির অবনতি হলে আবারও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এক বছরেরও বেশি সময় ধরে করোনা সংক্রমণের নিম্নমুখী ধারা চলছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের অধিকাংশ দেশ এর মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।’




  বিষয়:   করোনা  জরুরি অবস্থা  ডব্লিউএইচও 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy