কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজৌরি জেলার কান্দি

2023-05-05T22:19:47+00:00
2023-05-05T22:19:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ৫ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১০:১৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজৌরি জেলার কান্দি এলাকায় অভিযানের সময় তারা নিহত হন বলে জানিয়েছে এনডিটিভি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে এনডিটিভি জানায়, সম্প্রতি সেনাবাহিনীর গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দমনে অভিযানে নামে সেনাবাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে পাল্টা হামলা চালালে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ সময় আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে উধমপুরের কমান্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজন মারা যান।

কান্দি এলাকার একটি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সন্ত্রাসীদের এই দলটি গত ২০ এপ্রিল পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে একটি সেনা ট্রাকে হামলার ঘটনার সঙ্গে জড়িত। ওই হামলায় পাঁচ সেনা নিহত হয়েছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুহায় আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের দমনে অভিযান পরিচালনা করছে দেশটির সেনারা। সেনাবাহিনীর ওই মুখপাত্র জানান, এ ঘটনার পরপর ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।


বাবু/মম





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy