টেক্সাসে মলে বন্দুক হামলায় ৯ জন গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) হওয়া ওই বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন

2023-05-07T09:07:06+00:00
2023-05-07T09:07:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টেক্সাসে মলে বন্দুক হামলায় ৯ জন গুলিবিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৯:০৭ এএম   (ভিজিট : ২০১)
X

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৬ মে) হওয়া ওই বন্দুক হামলায় কমপক্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে পুলিশ অভিযুক্ত বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।


শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালেন শহরের একটি শপিংমলের বাইরে বন্দুক হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে। রোববার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।


প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ডালাসের উত্তরে ব্যস্ত শপিংমলে একজন বন্দুকধারী অন্তত নয়জনকে গুলি করে আহত করেছে এবং আরও কয়েকজনকে হত্যা করেছে যাদের সংখ্যা এখনও অজানা বলে পুলিশ জানিয়েছে।


অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকধারী একাই এই হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পরে একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।


হার্ভে নিশ্চিত করেছেন যে, বন্দুক হামলায় সেখানে প্রাণহানি হয়েছে, তবে কতজন তা বলেননি।


বাবু/জেএম 








Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy