কানাডায় দাবানলে ২৫ হাজার মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের পুরো পশ্চিমাঞ্চল জুড়েই দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

2023-05-07T12:46:56+00:00
2023-05-07T12:46:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কানাডায় দাবানলে ২৫ হাজার মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X


কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের পুরো পশ্চিমাঞ্চল জুড়েই দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। খবর বিবিসির।

ওই অঞ্চলে শতাধিক ছোট-বড় দাবানল ছড়িয়ে পড়ায় এডসন শহরের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই শহরে ৮ হাজারের বেশি মানুষের বসবাস।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’মন্তব্য করে জানান, দাবানলে ১ লাখ ২২ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। চারদিকে তাপ ও শুষ্ক পরিস্থিতি বিরাজ করছে। প্রবল বাতাসের কারণে অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পশ্চিমের ড্রেটন ভ্যালি এবং শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরের ফক্স লেক। সেখানে ২০টির মতো বাড়ি-ঘর পুড়ে গেছে। বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার মোতায়েন করা হয়েছে এবং ফেডারেল সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে। এডমন্টন এক্সপো সেন্টার এক হাজারের বেশি লোকজনকে আশ্রয় দিয়েছে এবং শহরের কিছু স্থানে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

আলবার্টা একটি প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল। তবে দাবানলের কারণে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

-বাবু/এ.এস





  বিষয়:   কানাডা  দাবানল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy