কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেরালায় মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০

2023-05-08T07:29:52+00:00
2023-05-08T07:29:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ৭:২৯ এএম   (ভিজিট : ১৬৫)
X

ভারতের কেরালায় মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। 


রোববার (৭ মে) সন্ধ্যায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে প্রায় ৩০-৪০ যাত্রী জন যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়। এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে এনডিটিভি।


কেরালার পর্যটন মন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস বলেছেন, কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। হতাহতরা চলমান স্কুল ছুটির মধ্যে ঘুরতে এসেছিলেন।


তিনি পিটিআইকে বলেন, নৌকাটির নিচে আটকে পড়া আরও অনেককে বের করে আনতে হবে বলে মনে করা হচ্ছে। নৌকাটি উল্টে গেছে। এর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করবে।


এদিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে একটি সমন্বিত জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।


বিবৃতিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস, পুলিশ, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। 


বাবু/জেএম 





  বিষয়:   নৌকাডুবি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy