গ্যাস বিস্ফোরণে জবি শিক্ষার্থীর মৃত্যু, চলছে মামলার প্রস্তুতি

জবি প্রতিনিধি

শিক্ষা

রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের অকাল

2023-05-08T10:58:26+00:00
2023-05-08T10:58:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গ্যাস বিস্ফোরণে জবি শিক্ষার্থীর মৃত্যু, চলছে মামলার প্রস্তুতি
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১০:৫৮ এএম   (ভিজিট : ১৭৬)
X

রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের অকাল মৃত্যুর বিচার ও ক্ষতিপূরণ চেয়ে মামলা করার সিদ্ধান্ত  নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ সোমবার (৮ মে) আদালতে মামলা করার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

মামলার করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও আইন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি মামলার জন্য সকল ডকুমেন্টস প্রস্তুতি করতে। আমরা চাচ্ছি পরিবারের পক্ষ থেকে মামলা করুক আর আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের  সকল বিষয়ে তাদের সহযোগিতা করবো। যেহেতু পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে তাই আমরা আজ আদালতে মামলা করবো। মামলার বিষয়ে পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে, পরিবার মামলা না করলেও আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করবো। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের প্রধান সাইদুর রহমান রনি বলেন, আজ মামলা করার জন্য আমরা সকল ধরনের নথিপত্র প্রস্তুতি রাখার নির্দেশ পেয়েছি। সে অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। এখনো অনেক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি আছে। যেহেতু ইতোমধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে তাই তাদের সাথেও কথা বলতে হবে। এরপর মামলা পরিবারের পক্ষ থেকে করা হবে নাকি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হবে সে বিষয়ে আজ সিদ্ধান্ত নিয়েই মামলা করা হবে। 

মামলার ক্ষেত্রে আইনজীবী থেকে শুরু করে যেখানে যা করার প্রয়োজন সবকিছু করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। তিনি বলেন, ইতোমধ্যে আমি প্রক্টরকে নির্দেশ দিয়েছি এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে। তিনি আইনজীবী সহ শাওনের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যহত রেখেছেন এ বিষয়টি নিয়ে। 

উল্লেখ্য গত ১ মে সকালে রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার থাকা গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় তিনি ধূপখোলায় বাজার করতে গিয়েছিলেন। এতে মেহেদী হাসান শাওন দগ্ধ হয়ে শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়।  তাকে সেদিন থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় গত ৬ই মে সকালে শাওনের মৃত্যু হয়।

বাবু/জেএম 




  বিষয়:   জবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy