ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে আবারও মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। নিহত তিনজনই গ্রামবাসী। অবশ্য বিমান থেকে

2023-05-08T12:24:08+00:00
2023-05-08T12:24:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩, ১২:২৪ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ভারতে আবারও মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। নিহত তিনজনই গ্রামবাসী। অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পেরেছেন।


সোমবার (৮ মে) ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানে নিজেদের বাড়িতে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন গ্রামবাসী নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজস্থানের হনুমানগড়ে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।


কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। আর এ কারণে তিনি নিরাপদ আছেন বলে জানা গেছে।


ভারতীয় বিমান বাহিনী বলেছে, দুর্ঘটনায় পাইলট সামান্য আহত হয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy