
প্রতি বছর ৯ মে ইউরোপ দিবস পালন করে ইইউ। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ইসরায়েলে অবস্থিত ইইউর কার্যালয়ে ইউরোপ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠানে আসার জন্য উগ্রপন্থি বেন-গভিরকে মনোনীত করেছিল ইসরায়েল। আর এ কারণে ওই অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছে সংস্থাটি।
এ ব্যাপারে একটি বিবৃতিতে ইইউ বলেছে, এমন কাউকে তারা ইউরোপ দিবসের অনুষ্ঠানে ‘আমন্ত্রণ জানাতে চায় না’ যার দৃষ্টিভঙ্গি ইউনিয়নের সঙ্গে ‘সাংঘর্ষিক।’
বেন-গভিরকে মনোনীত করার পরই বিষয়টি নিয়ে আপত্তি জানায় ইইউ। সংস্থাটি অনুষ্ঠানে অন্য কাউকে পাঠানোর জন্য ইসরায়েলের সরকারের প্রতি অনুরোধ করেছিল। কিন্তু সেটি না রাখায় শেষ পর্যন্ত অনুষ্ঠানই বাতিল করে দেওয়া হয়েছে।
ইইউর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বেন গভির। এক বিবৃতিতে তিনি বলেছেন, তারা গণতন্ত্র ও কূটনীতির কথা বললেও ‘অ-কূটনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত হয়েছে।
সূত্র: বিবিসি
বাবু/জেএম