প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১০:৪১ এএম (ভিজিট : ১৫৪)

X
জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা আয়োজিত তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
এই প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার ইনচার্জ (ডিজিএম) আহমাদ মুখলেসুর রহমান এবং অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস