পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, এতে পেশোয়ারে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের

2023-05-10T19:02:25+00:00
2023-05-10T19:22:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩, ৭:০২ পিএম  আপডেট: ১০.০৫.২০২৩ ৭:২২ পিএম  (ভিজিট : ১৬৫)
X

পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, এতে পেশোয়ারে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পরই দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে।

এদিকে পাঞ্জাবের পর আরও কয়েকটি প্রদেশ থেকে সেনা মোতায়েনের দাবি উঠেছে। খবর জিও নিউজের।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাতের সঙ্গে জড়িত থাকার কারণে ইমরান খানের কয়েকশ সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি কক্ষের চিকিৎসকরা গুলিবিদ্ধ চারটি মরদেহ গ্রহণ করেছেন। তাছাড়া আরও বেশ কিছু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চায়।

ইমরান খানকে আদালতে তোলার আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।

ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।




  বিষয়:   পাকিস্তান  বিক্ষোভ  নিহত 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy