টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায় বৃহস্পতিবার ভোররাতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহত বা

2023-05-11T11:02:36+00:00
2023-05-11T11:02:36+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
টোঙ্গায় ৭.৬ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১১:০২ এএম   (ভিজিট : ১৭৬)
X


প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র  টোঙ্গায়  বৃহস্পতিবার ভোররাতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গ্রিনীচ মান সময় ১৬০২ টায় টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরো জানায়,  এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না। খবর এএফপি’র।

রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেস-এর প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, যারা ভূমিকম্পটি অনুভব করেছে তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।’

সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও ভূমিকম্পটি অনুভূত হয়।
সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ‘শক্তিশালী কম্পন অ্যাপিয়া’র কাছের অফিসটিকে কাঁপিয়েছে তবে ক্ষয়ক্ষতির  কোনো খবর পাওয়া যায়নি।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত। এলাকাসমূহে টেকটোনিক প্লেটগুলি প্রায়শই স্থানান্তরিত হয়ে ভূমিকম্প সৃষ্টি করে ।

-বাবু/এ.এস





  বিষয়:   ভূমিকম্প  টোঙ্গা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy