নর্দান শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু, প্রতিবেদন ১২ জুন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য

2023-05-11T12:33:03+00:00
2023-05-11T12:33:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নর্দান শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু, প্রতিবেদন ১২ জুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২:৩৩ পিএম   (ভিজিট : ১৭১)
X


রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমরান রাজন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেছেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রনপ কুমার বিষয়টি জানিয়েছেন।

গত ২২ জানুয়ারি রাজধানীর প্রগতি সরনিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। তার মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে  ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় ঘাতক বাসের চালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের কারাগারে রয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   বাসচাপা  নাদিয়া 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy