জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

কড়া নিরাপত্তায় পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পুলিশ হেফাজতে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান

2023-05-12T14:25:48+00:00
2023-05-12T14:30:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামিন নিতে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, ২:২৫ পিএম  আপডেট: ১২.০৫.২০২৩ ২:৩০ পিএম  (ভিজিট : ১৩৯)
X


কড়া নিরাপত্তায় পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পুলিশ হেফাজতে থাকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান। সেখানে তিনি আল কাদির ট্রাস্ট মামলায় ফের জামিন আবেদন করবেন।

হাইকোর্ট চত্বর থেকে তার গ্রেফতারকে সুপ্রিমকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর জামিন পেতে আবারও আদালতে যান তিনি।

ইমরান খান সেখানে উপস্থিত হলে স্লোগান দিয়ে তাকে অভিনন্দন জানান আইনজীবীরা।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরও পড়ুন : ইমরানের শুনানি ঘিরে উত্তাল ইসলামাবাদ

প্রতিবেদনে বলা হয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান।

আইএইচসি প্রাঙ্গণ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গ্রেফতারকে সুপ্রিমকোর্ট অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করার একদিন পর সেখানে গেলেন তিনি।

কড়া নিরাপত্তার মধ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ হাইকোর্টে পৌঁছান তিনি।

পুলিশ ও রেঞ্জার্স ফোর্সের সদস্যদের আদালতে মোতায়েন করা হয়েছে এবং আদালতের গেটের সামনে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

-বাবু /এ.এস





  বিষয়:   হাইকোর্ট  ইমরান খান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy