‘সেইফকন ২০২৩’ আন্তর্জাতিক প্রদর্শনীতে ওয়ালটন প্যাভিলিয়নে দর্শনার্থীদের ঢল

বুলেটিন ডেস্ক

কর্পোরেট

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘সেইফকন ২০২৩’ আন্তর্জাতিক প্রদর্শনীতে ওয়ালটন প্যাভিলিয়নে দর্শনার্থীদের ঢল নেমেছে।সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে অবকাঠামো

2023-05-13T10:28:31+00:00
2023-05-13T10:28:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সেইফকন ২০২৩’ আন্তর্জাতিক প্রদর্শনীতে ওয়ালটন প্যাভিলিয়নে দর্শনার্থীদের ঢল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১০:২৮ এএম   (ভিজিট : ১৫০)
X


রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘সেইফকন ২০২৩’ আন্তর্জাতিক প্রদর্শনীতে ওয়ালটন প্যাভিলিয়নে দর্শনার্থীদের ঢল নেমেছে।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সল্যুশন সার্ভিসেসের তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলছে। প্রদর্শনী ১১ মে শুরু হয়েছে। চলবে ১৩ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে যেসব পণ্য টেকসই, এনার্জি ইফিশিয়েন্ট এবং পরিবেশবান্ধব, সেসব পণ্যই কেবল এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এটা বাংলাদেশের নির্মাণ শিল্পের জন্য এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রদর্শনীতে ১৬টি দেশের ১২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট থেকে ভিজিটররা প্রদর্শনীতে আসছেন। তারা এখানে অনেকগুলো পণ্য ও সল্যুশন সার্ভিস দেখার সুযোগ পাচ্ছেন।

‘সেইফকন ২০২৩’ আন্তর্জাতিক প্রদর্শনীতে ওয়ালটন প্যাভিলিয়নে ঘুরতে আসা তাজউদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশে এমন আয়োজন হয়েছে, ভাবতেই ভালো লাগছে। ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের প্যাভিলিয়নে এসে অনেক নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হলাম। এখানে এসে মনে হচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশে দাঁড়িয়ে আছি। বিশেষ করে, ওয়ালটনের নতুন ডিজাইনের এসি, ফ্রিজ, টিভিগুলো অনেক স্মার্ট, যা আমাদের মতো ক্রেতাদের অতি সহজেই আকর্ষণ করে। আমি আশা করি, আমাদের দেশের এই প্রতিষ্ঠান একদিন সারা পৃথিবীতে পরিচিতি পাবে।
 
-বাবু/ এ.এস





  বিষয়:   ওয়ালটন  দর্শনার্থী 



Loading...
Loading...


কর্পোরেট এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy