ইবিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দোকান নির্মাণ

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া মোড় সংলগ্ন নবনির্মিত শাখা ছাত্রলীগের অফিসের পাশে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দোকান নির্মাণ করা হয়েছে।

2023-05-13T12:50:17+00:00
2023-05-13T12:50:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইবিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দোকান নির্মাণ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩, ১২:৫০ পিএম   (ভিজিট : ২০২)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া মোড় সংলগ্ন নবনির্মিত শাখা ছাত্রলীগের অফিসের পাশে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই দোকান নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই টিনের তৈরি এই দোকানের কাজ প্রায় শেষের দিকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের অফিসের পাশে অনুমতিবিহীন ভাবে নির্মিত দোকানটি সালাম নামের এক ব্যবসায়ী তুলেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি খাবার হোটেল চালাচ্ছেন। 

এই বিষয়ে জানতে চাইলে ওই ব্যবসায়ী বলেন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সুপারিশে এস্টেট অফিসের লোকজন এসে দোকান নির্মাণের জন্য মৌখিক ভাবে অনুমোদন দিয়েছেন। তবে এখনো কোন কাগজপত্র পাননি তিনি।

এই বিষয়ে ছাত্রলীগ সভাপতি বলেন,  ওই দোকানি এস্টেট অফিসে আবেদন করেছেন। বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে এস্টেট অফিসের প্রধান সামছুল ইসলাম  জানান, ছাত্রলীগের কার্যালয়ের পাশে এমন দোকান নির্মাণের বিষয়ে তিনি অবগত নই। গতকাল বিভিন্ন মাধ্যমে দোকান স্থাপনের কথা তিনি জানতে পেরেছেন।

তিনি আরও জানান, এস্টেট অফিস থেকে এ ধরনের কোন স্থাপনের অনুমোদন দেওয়া হয়নি। দোকান অনুমোদন দেন ভিসি স্যার। এ বিষয়ে তারা খোঁজ খবর নিবেন।

বাবু/জেএম 




  বিষয়:   ইবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy