রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের

2023-05-14T11:59:11+00:00
2023-05-14T11:59:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ মে, ২০২৩, ১১:৫৯ এএম   (ভিজিট : ১৬৬)
X


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৩ মে) সকাল ছয়টা থেকে রবিবার (১৪ মে) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
 
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩২০ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ, ১৮০৫ পিস ইয়াবা ও ১১০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   গ্রেপ্তার  অভিযান 



Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy