সোমালিয়ায় বন্যায় বাস্তুচ্যুত ২ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নদীর তীর উপচে পরায় শাবেলের রাস্তাগুলো পানিতে ডুবে

2023-05-15T11:20:50+00:00
2023-05-15T11:20:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোমালিয়ায় বন্যায় বাস্তুচ্যুত ২ লাখ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:২০ এএম   (ভিজিট : ১৪৮)
X

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নদীর তীর উপচে পরায় শাবেলের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। বন্যায় তিনজনের প্রাণহানি হয়েছে। একজন আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় এএফপি।


প্রতিবেদনে বলা হয়, বেলেডওয়েন শহরের হিরান এলাকার বাসিন্দারা তাদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা তাদের জিনিসপত্র বহন করে এবং বন্যাকবলিত রাস্তা দিয়ে আশ্রয় নিতে ছুটে যান।


হিরণ অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, 'শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে। এটি একটি প্রাথমিক পরিসংখ্যান যা যে কোনো সময় বাড়তে পারে। আমরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'


ওই অঞ্চলের ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে জানান, বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ও রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বিপর্যস্ত দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy