জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৪

2023-05-15T11:34:04+00:00
2023-05-15T11:34:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২
জাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১১:৩৪ এএম   (ভিজিট : ১৩৮)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, রাকিব হোসেন (২৮) ও মেজবাহ উদ্দিন আহমেদ (২৮)।  রাকিবের বাড়ি ঢাকায়। অপরজন মেজবাহ উদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলায়। 

শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব ও মেজবাহ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী নাইমুল আলম মিশুর অতিথি। মিশুর মাধ্যমে অভিযুক্তদের ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয়। পরে রোববার (১৪ মে) রাতে মিশুসহ অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে অবস্থান করে। ঐ দিন মিশু ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করে। সে সময় অভিযুক্তরা ভুক্তভোগীর বাসায় অবস্থান করছিলো। এই সুযোগে তারা ভুক্তভোগী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করে বলে জানা যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, অভিযুক্তরা আমার ক্যাম্পাসের বড় ভাইয়ের বন্ধু। তার মাধ্যমে আমার তাদের সঙ্গে পরিচয় হয়। তাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে ঘোরাফেরা ও আলাপচারিতার মাধ্যমে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। গত শুক্রবার তারা মিশু ভাইসহ আমার বাড়িতে থাকে। রোববার মিশু ভাই ক্যাম্পাসে ছিলো না। তারা রান্না করে আমার সঙ্গে খেতে চেয়েছিলো বলে তাদের আমার বাড়িতে নিয়ে আসি। রান্নার মাধামাঝি সময়ে আমি অসুস্থতার কারণে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙার পর রাকিবকে আপত্তিকর অবস্থায় দেখে সেখান থেকে উঠে যাই। পরবর্তীতে আমি তাদের দুজনকে আমার বাসা থেকে বের করে দিয়ে ফটকের সামনে আটকে রাখি এবং আমার বন্ধুদের ফোন দেই। বন্ধুরা এসে অভিযুক্তদের ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা করা হবে। পরবর্তীতে অভিযোগ প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের শাস্তি প্রদান করবে।

বাবু/জেএম 




  বিষয়:   জাবি 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy